অত্র বইটিতে একদল বিদগ্ধ শিক্ষাবিদ ও গবেষক শিশুদের স্বভাব-প্রকৃতি ও মননশীলতার প্রতি গভীর দৃষ্টি রেখে আকীদার মৌলিক বিষয় ও ফিকার গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল সন্বিবিষিত করেছেন। বইটি কেজি ওয়ান বা প্রথম শ্রেণীর শিশু-কিশোরদের জন্য পাঠ্য করা হলে বিশেষভাবে উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
Author: মোহাম্মদ মানজুরে ইলাহী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, আখলাক-চরিত্র-আদর্শ বিষয়ে আলোচনা করা হয়েছে। ৪২টি আসরে ভাগ করে আলোচনা সুবিন্যস্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য, জীবনযাপন পদ্ধতি, বীরত্ব, উম্মতের উপর তাঁর অধিকার, মাহে রমজানে তাঁর সময়যাপন পদ্ধতি, তাঁর ইবাদত-বন্দেগি, দান-খয়রাত ও আমানতদারি, ইনসাফ, ক্ষমা, উম্মতের প্রতি মমত্ববোধ, নারী ও শিশুর প্রতি করুণা ও দয়া, সেবক-ভৃত্য, জীবজন্তু, এমনকী জড়পদার্থের প্রতি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদাচার মনোজ্ঞভাবে ওঠে এসেছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Author: আদেল বিন আলী আশ-শিদ্দী
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Translators: কামাল উদ্দীন মোল্লা - সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আশুরা : করনীয় ও বর্জনীয় : আশুরা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ। আশুরা দিবসে কোন কোন আমল জায়েয আর কি কি নাজায়েয তার উল্লেখ রয়েছে বইটিতে। মানুষ এ দিবসকে কেন্দ্র করে যে সকল বিদআত ও কুসংস্কারের আবিষ্কার করেছে তারও বিস্তারিতভাবে আলোচনা এসেছে এখানে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কুরআন সুন্নাহর আলোকে- একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শাফায়াতের সংজ্ঞা, প্রকারভেদ, শর্ত এবং কখন শাফায়াত করা হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে শাফায়াত তলবের হুকুম কি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে এ বিষয়ে আল কুরআনের ব্যাখ্যাকার ও আকীদাবিশেষজ্ঞ উলামাদের মতামতও তুলে ধরা হয়েছে।
Author: মুহাম্মাদ নাজমুল ইসলাম
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে সনদ ব্যতীত মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত।
Author: আবু যাকারিয়া আন-নাওয়াবী
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এ কিতাবটি শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আত-তুআইজিরি কর্তৃক লিখিত মুখতাছার আল-ফিকহিল ইসলামীর প্রথম অধ্যায়। কিতাবটিতে তাওহীদ ও ঈমানের ১১ টি বিষয়ে আলোচনা এসেছে।
Author: মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ