সংক্ষিপ্ত ও সাবলীলভাবে লিখিত এ বইটি নামায শিক্ষা বিষয়ে একটি চমৎকার রচনা। বিস্তারিত মাসআলা-মাসায়েলের আলোচনায় না গিয়ে সহজ-সরলভাবে নামায সংক্রান্ত সকল তথ্যই স্থান পেয়েছে বইটিতে। আশা করি সবাই উপকৃত হবেন।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে স্থান পেয়েছে ইবাদত অভিধার অর্থ ও ব্যাখ্যা, মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর ইবাদত ও দাসত্বের পথ ও পদ্ধতি, বান্দার উপর আল্লাহর হক ও পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদতের পথ ও পদ্ধতি।
Author: ইকবাল হোছাইন মাছুম
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
ঝগড়া-বিবাদ করা খুবই খারাব। এর কুফল এতই ক্ষতিকর যে, এটি একজন মানুষের দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে এর কুফল খুবই মারত্মক। এর কারণে মানুষের অন্তর কঠিন হয় এবং পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায়। তাই এ বিষয়ে আমাদের জানা থাকা ও এর থেকে বেচে থাকা অত্যন্ত জরুরি।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
আধুনিক বিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কার, আকিদা ও গায়েব সংক্রান্ত বহু বিষয়কে বোধগম্য করে তুলেছে। বক্ষ্যমাণ গ্রন্থে ওহীর সত্যতা নির্ণয়ে ও সম্ভাব্যতা প্রমাণে বেশ কিছু দলিল পেশ করা হয়েছে। আশা করি সবারই উপকারে আসবে।
Translators: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মহিলাদের স্রাব ও প্রসূতি অবস্থার বিধিবিধান সংক্রান্ত ৬০টি প্রশ্ন: গ্রন্থটিতে হায়েয ও নেফাস বিষয়ক ৬০টি বিধান বর্ণিত হয়েছে। কিভাবে পবিত্র হবে, কিভাবে নামায পড়বে, কিভাবে রোযা রাখবে, কিভাবে হজের রুকন আদায় করবে এ বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।
Author: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আব্দুল আলীম বিন কাওসার
রমজান ও পরবর্তী সময়ে করণীয় : রমজানের মহত্তোম সময়ে বান্দা নিজেকে গড়ে নেবে তার রবের ইচ্ছানুসারে। রমজান মাসে একজন মুমিনের এটাই সর্বোত্তম পাওনা। রমজান সংক্রান্ত বিস্তারিত জ্ঞান না থাকার দরুন সামাজিকভাবে বিশুদ্ধ উপায়ে রমজান যাপিত হয় না, ফলে রমজানের মূল লক্ষ্য-উদ্দেশ্যই বাধাপ্রাপ্ত হয়। বর্তমান ক্ষুদ্র পুস্তিকাটিতে রমজান সংক্রান্ত যাবতীয় মাসআলা সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি পাঠক এতে উপকৃত হবেন।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: নুমান বিন আবুল বাশার
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ