এটি একটি সংক্ষিপ্ত অথচ অতি গুরুত্বপূর্ণ বিয়ষে রচিত আরবী গ্রন্থের অনুবাদ। লেখক এতে পবিত্র কুরআনের সঙ্গে পূর্বসূরী নেককারদের শিক্ষণীয় ঘটনা এবং কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা তুলে ধরেছেন।
Author: খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বিজ্ঞানীরা বলেন, মানুষ কর্তৃক ভূমির অনিরাপদ ব্যবহারের মাধ্যমে সবুজের পরিধি হ্রাস পাচ্ছে। তদুপরি দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে আগামী বছরগুলোতে শুষ্ক ভূমি ও মরুকরণ বৃদ্ধি পাবে। ইসলাম পরিবেশের ওপর অনাচারকে হারাম ঘোষণা করেছে। যে আচরণের মাধ্যমে মানুষ সামগ্রিকভাবে পরিবেশের নিরাপত্তায় হুমকি হয় তাও নিষিদ্ধ করেছে।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: আলী হাসান তৈয়ব
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে রয়েছে বিদআতের স্পষ্ট সংজ্ঞা, দীনের ক্ষেত্রে বিদআত ও অন্যান্য ক্ষেত্রে নব আবিষ্কৃত বিষেয়র মধ্যে পার্থক্য নির্ধারণ। ব্যক্তি এ সমাজ জীবনে বিদআতের ক্ষতি ও প্রভাব সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এই বইটিতে প্রখ্যাত চিন্তাবিদ ড. আব্দুল্লাহ আল খাতিরের বৃটেন দেখার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। পাশ্চাত্য সমাজ কিভাবে দিনে দিনে অধপতনে যাচ্ছে ও এ থেকে আমাদের জন্য কী শেখার আছে এ বিষয়টি তিনি তুলে ধরেছেন তার এ লেখায়।
Author: আব্দুল্লাহ আল খাতির
Reveiwers: চৌধুরী আবুল কালাম আজাদ
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াত তথা আল্লাহর পথে আহ্বানের পথ ও পদ্ধতি বর্ণিত হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে প্রয়োগ করেছেন, সাথে-সাথে যেসব আয়াত ও হাদিসে দাওয়াতের পথ ও পদ্ধতি বিষয়ক আলোচনা এসেছে তারও ব্যাখ্যা-বিশ্লেষণ স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ এগ্রন্থে।
Author: চৌধুরী আবুল কালাম আজাদ
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রমযানের বিষয়ভিত্তিক হাদিস, শিক্ষা ও মাসায়েল: লেখক বলেছেন: “সিয়াম, ইতিকাফ, রমযানের কিয়াম ও লাইলাতুল কদর ইত্যাদি বিষয়ে ষাটটি দরস তৈরি করেছি, যা থেকে বিশেষভাবে দ্বীনের দায়ি ও মসজিদের ইমামগণ এবং সাধারণভাবে সকল মুসলিম উপকৃত হবেন, ইনশাআল্লাহ। প্রত্যেক দরসের ভিত্তি রেখেছি কুরআন ও হাদিসের ওপর, যদি শিরোনামের অনুকূলে কোন আয়াত পেয়েছি, তাহলে তা উল্লেখ করেছি, অতঃপর হাদিস উল্লেখ করেছি। আর শিরোনামের অনুকূলে কোন আয়াত না থাকলে সরাসরি উক্ত বিষয়ের হাদিস উল্লেখ করেছি। হাদিস বাছাই করার ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করার উপযুক্ত সহিহ ও হাসান হাদিসগুলো নির্বাচন করেছি, দুর্বল হাদিস এড়িয়ে গেছি। আল্লাহ সবাইকে এর দ্বারা উপকৃত হওয়ার তওফিক দান করুন।”
Author: ইবরাহীম বিন মুহাম্মাদ আল হুকাইল
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Translators: সানাউল্লাহ নজির আহমদ
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ