ত্রিশটি অধ্যায়ে বিন্যাস্ত করা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থের বিষয়বস্তু। মাহে রমজানের ফজিলত, সিয়াম সাধনায় ঐকান্তিকতা ও শ্রম, রোজার দিবস-রজনী উত্তমভাবে কাজে লাগানো এবং সিয়াম ও তারাবির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা-মাসায়েল স্থান পেয়েছে বর্তমান গ্রন্থে।
Author: সালেহ বিন ফাওযান আল-ফাওযান - সালেহ বিন ফাউযান আল ফাউযান
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: একদল বিজ্ঞ আলেম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
প্রবন্ধটিতে উমরার বিশুদ্ধ পদ্ধতি তুলে ধরা হয়েছে। অর্থাৎ শরী‘আত বর্ণিত সঠিক পদ্ধতিতে একজন উমরাকারী মীকাত থেকে কীভাবে ইহরাম বাঁধবে, মক্কায় কাবার কাছে গিয়ে কি করবে, তাওয়াফ ও সাঈ কিভাবে সম্পন্ন করবে।
Author: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শিশু-কিশোরদের লালন-পালন ও তালীম-তরবিয়ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। শিশু-কিশোরদের ঈমান-আক্বীদা, আদব-আখলাক ছাড়াও সালাত আদায়, মাতা-পিতা সাথে ভালো ব্যবহার ইত্যাদির পদ্ধতি আলোচনা করা হয়েছে।
Author: শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
Reveiwers: মো: আব্দুল কাদের
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
কবীরা গুনাহ : ইমাম শামসুদ্দীন আয যাহবী সংকলিত প্রসিদ্ধ গ্রন্থ মুখতাসার আল কাবায়ের, যা বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেয়া হয়েছে কবীরা গুনাহ। এ বইটি মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষ এ বইয়ের সাহায্যো প্রমাণসহ জানতে পারে আল্লাহ কি কি বিষয় নিষিদ্ধ করেছেন। বড় বড় গুনাহ চিহ্নিত করা ও সেগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এ বইটি একটি গুরুত্বপূর্ণ পথনির্দেশক।
Author: শামছুদ্দিন আযযাহাবি
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
সৎ কাজ সম্পাদনে শ্রম-সাধনা ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ও আদর্শ ব্যক্তি গঠনে এর ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে বর্তমান প্রবন্ধে।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: ইকবাল হোছাইন মাছুম
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
রমজান বিষয়ক ফতোয়া : উলামায়ে সালাফের ফতোয়া থেকে রমজান, সিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ত্রিশটি ফতোয়া এখানে সংকলন করা হয়েছে। আশা করি প্রত্যেক রোজাদার এর দ্বারা উপকৃত হবেন।
Author: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Reveiwers: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ