সাবলীলতা, বিশুদ্ধতা ও সঠিকতম অর্থ উদ্ধারে আল-কুরআনের এ অনুবাদকর্মটিকে মানোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন অনেকেই। আরবি ও বাংলা ভাষায় সিদ্ধহস্ত আটজন প্রাজ্ঞ আলেম-গবেষক সম্পন্ন করেছেন অনুবাদকর্মটি। সম্পাদনায় শ্রম দিয়েছেন সহিহ আকীদাসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতজন প্রফেসর। উপদেষ্টা পরিষদে ছিলেন তেরোজন প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব। সে বিবেচনায় অনুবাদকর্মটি বিশুদ্ধতম বললে অতিরঞ্জন হবে না বলে বিশ্বাস। ইসলাম হাউসের সম্মানিত পাঠকদেরকে এ অনুবাদকর্মটি উপহার দিতে পেরে আল্লাহর দরবারে বিনীত শুকরিয়া আদায় করছি।
Reveiwers: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - হাসান মঈন উদ্দীন - মুহাম্মদ শামসুল হক সিদ্দিক - মোহাম্মদ মানজুরে ইলাহী - আব্দুল জলীল ইসমাঈল হুসাইন - মুহাম্মাদ শাহজাহাহান আল মাদানী - মো: আব্দুল কাদের
Translators: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান - নুমান বিন আবুল বাশার - চৌধুরী আবুল কালাম আজাদ - কাউসার বিন খালিদ - মুহাম্মাদ মুখতার আহমাদ - আ ন ম হেলালুদ্দীন - আনোয়ার হোসাইন মোল্লা - মুহাম্মাদ মুখতার আহমাদ
Publisher: আল বয়ান ফাউন্ডেশন
মুসলমানদের পতন : অতীত ও বর্তমান বইটিতে গাজী সালাহউদ্দিন আইয়ুবীর আবির্ভাবপূর্ব সময়ে মুসলমানদের অধঃপতনের কারণসমূহ ও বর্তমান অবস্থার সাথে তার কতখানি মিল রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। সাথে সাথে মুসলিম উম্মাহর বিরুদ্ধে বাতেনী ও শিয়া সম্প্রদায়ের ষড়যন্ত্রের ইতিহাসও আলোচনা করা হয়েছে।
Author: মুহাম্মদ আল আবদাহ
Reveiwers: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
Translators: হাফেয নেছার উদ্দিন
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারাল?- প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আবুল হাসান নদভী রহ. এর একটি অনবদ্য রচনা। ইসলাম তার শ্বাশ্বত আদর্শের ছোঁয়ায় বিশ্বের তাবৎ জাতিগোষ্ঠীর জন্য সামগ্রিক দিক থেকে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ। তবে মুসলমানদের অধঃপতন ইসলামের এ ত্রাণকর্মকে অবসিত করে রেখেছে বহুকাল ধরে। বিশ্ব হারিয়েছে বহু কিছু। গ্রন্থটিতে এ বিষয়টিরই বর্ণনা পাওয়া যাবে অনুপঙ্খভাবে।
Author: আবুল হাসান আন-নাদভী
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
অমুসলিমদের কমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ড. জাকির নায়েক বক্ষ্যমাণ বইটিতে। ইসলাম, ইসলামি আদর্শ, ইসলামি ডিসকোর্সের আওতাধীন বিভিন্ন বিধি-বিধান বিষয়ে অমুসলিম ব্যক্তিরা সাধারণত যেসব প্রশ্ন উত্থাপন করে থাকেন, বিস্তারিত ও খুবই যুক্তিগ্রাহ্য আকারে সেগুলোর জবাব দিয়েছেন প্রখ্যাত দায়ী ড. জাকির নায়েক। বইটি মুসলিম অমুসলিম নির্বিশেষে পড়ে দেখা উচিত।
Author: জাকের নায়েক
আল কুরআনের ১৬০টি মুজিজা ও রহস্য: বর্তমান বইটি আল কুরআনের অলৌকিক ও রহস্যময় বিষয়কেন্দ্রিক একটি অনবদ্য রচনা। বিষয়বস্তুর চয়নে, বিন্যাসে, সাবলীল উপস্থাপনায়, বইটি...এক্ষেত্রে রচিত অন্যান্য বইয়ের তুলনায়...অনন্যসাধারণ বললে অত্যুক্তি হবে না। বইটি আল কুরআনের ১৬০ টি মুজিজার আলোচনা স্থান পেয়েছে। বইটির ইংরেজি এডিশন পড়ে আমেরিকায় অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন।
Reveiwers: মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অন্তর বিধ্বংসী বিষয়সমূহ : অহংকার, লেখক এ গ্রন্থে অহংকার ও অহংকারের মত মারাত্মক রোগের অপকারিতা সম্পর্কে কুরআন ও সুন্নাহ থেকে আলোকপাত করেছেন। সাথে সাথে অহংকার থেকে বাঁচার পথনির্দেশ করেছেন।
Author: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
Reveiwers: মোহাম্মদ মানজুরে ইলাহী
Translators: জাকের উল্লাহ আবুল খায়ের
Publisher: ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ